নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :- টিউশন পড়তে গিয়ে একমাসের বেশি সময় নিখোঁজ এক স্কুলছাত্রীকে উদ্ধারের দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশি নিস্ক্রিয়তার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভের ঘটনা। এই বিক্ষোভ অবশ্য দীর্ঘস্হায়ী হয়নি পুলিশের তরফে ৭ দিনের মধ্যে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করে দেবার আশ্বাসে। এদিন কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভে সামিল ধনকৈল পঞ্চায়েতের উত্তর শঙ্করপুরের বাসিন্দা ফাগু বর্মন জানান একাদশ শ্রেনীর ছাত্রী তার মেয়ে গত ২১ ডিসেম্বর টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর করে হদিশ না পেয়ে ২৬ ডিসেম্বর কালিয়াগঞ্জ থানায় মেয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করি। এরপর বিভিন্ন সময় থানায় এসে যোগাযোগ করলে পুলিশ আশ্বাস দেয় তার মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজের পর একমাস ৭ দিন অতিক্রান্ত, কিন্তু তার মেয়ের কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। তাই এদিন বাধ্য হয়ে প্রতিবেশী ও আত্মীদের নিয়ে এসে বিক্ষোভ শুরু করেছি।

No comments:
Post a Comment